ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

কালিহাতীতে রাজাফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
কালিহাতীতে রাজাফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: কালিহাতীতে রাজাফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
ADVERTISEMENT AREA
জাহাঙ্গীর আলম:
 টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘরোয়া আলোচনা ও সিলেকশনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির (ম্যানেজিং কমিটি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন( রবিবার)আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নায়েব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামের বর্তমান মেম্বার মোঃ আবুল কাশেম।

আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।

সকাল ১১টায় শুরু হওয়া আলোচনা সভা দুপুর ২টায় প্রধান শিক্ষকের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে গ্রামের ছোট-বড় সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সরকারি বিধি-নিষেধ মেনে সর্বসম্মতিক্রমে ৬ সদস্যবিশিষ্ট একটি ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়। এতে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হন, মোঃ আব্দুল মজিদ,মোঃ আব্দুল লতিফ, মোছাম্মৎ স্বপ্না আক্তার ও মোছাম্মৎ নাজমা আক্তার।এ সময় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী।
............................. প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়ার নবগঠিত দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক ওঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ফোন করে দুটির নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই দুটি ইউনিয়ন হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। এগুলোর নাম পরিবর্তনে নতুন করে গণশুনানি করা হবে।